ঈসা মসীহ্‌র উম্মত যারা

YouTube player

ঈসা মসীহ্‌র উম্মত যারা
সত্য পথে চলে তারা।
হালেলুইয়া(৪)

গাছ-পালা নদীনালা
ঈসার কথা শোনে তারা,
তোমরা কেন মানুষ হইয়া
তাঁহার কথা শোন না।
হালেলুইয়া (৪)

অন্ধ-খুড়া ভূতে ধরা
ঈসার মর্ম বুঝে তারা
তোমরা কেন সুস্থ হইয়া
তাঁহার মর্ম বোঝ না।
হালেলুইয়া (৪)

ভোরের পাখি রাতের তারা
ঈসার গুন গাই তারা,
তোমরা কেন পাপি হইয়া
তাঁহার বিষয় বোঝ না।
হালেলুইয়া (৪)

পাঁচটা রুটিই ডালা ভরলা
এইতো খোদার লিলা খেলা,
তোমরা কেন পাপি হইয়া
ঈসাতে ঈমান আন-না?
হালেলুইয়া (৪)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: