তোমরা জেনেও জান না

তোমরা জেনেও জাননা
কেন বুঝেও বুঝ না
ঈসাই পথ সত্য জীবন ঈসাই ঠিকানা (২)
তোমরা জেনেও জাননা
ও ভাই কেন বুঝেও বুঝ না
ঈসাই পথ সত্য জীবন ঈসাই ঠিকানা (২)
ঈসা মসীহ জগত এলেন আলো ছড়াতে
সেই আলোয় পথ দেখিতে পাইবে মানুষে (২)
তাকে ছাড়া এই দুনিয়ার সকলি আঁধার
ও ভাই তাকে ছাড়া এই দুনিয়ার সকলি আঁধার
সকলি আঁধার
তোমরা জেনেও জাননা
কেন বুঝেও বুঝ না
ঈসাই পথ সত্য জীবন ঈসাই ঠিকানা
তোমরা যারা অন্ধকার আর আছো ভুলেতে
ফিরে তাঁরই দয়ার ছায়া তলেতে (২)
ঈসা ছাড়া গতি নাই ওপারে যাবার
ও ভাই ঈসা ছাড়া গতি নাই ওপারে যাবার
নাইরে গতি নাই
তোমরা জেনেও জাননা
কেন বুঝেও বুঝ না
ঈসাই পথ সত্য জীবন ঈসাই ঠিকানা (২)
ঈসাই পথ সত্য জীবন ঈসাই ঠিকানা (২)
