ঈসা তোমার অপেক্ষায়

ঈসা তোমার অপেক্ষায় সর্বসৃষ্ট বস্তু রয়
হেথায় কত দোষ ও পাপ, অত্যাচার ও অভিশাপ
সর্প রাজ্য নাশিতে; (৩)
শীঘ্র এস প্রভু হে
চায় তব ভক্তগণ, সদা তোমার আগমন
হেথায় তাদের নাহি দেষ, দুঃখ মাত্র এবং ক্লেশ
প্রজার মুক্তি আনিতে (৩)
শীঘ্র এস প্রভু হে
এই ক্লান্ত শ্রান্ত মন, রয় তোমার অপেক্ষায়
ভবে কোন তৃপ্তি নাই, ঈসা তোমার দর্শন চাই
আপন গোলাম তারিতে (৩)
শীঘ্র এস প্রভু হে (৪)
