হৃদয় খুলে গাওরে বন্ধু

হৃদয় খুলে গাওরে বন্ধু মসীহ্ ঈসার জয়গান ॥ (২)
(মুখ) যার করুণায় পেলাম নাজাত (২)
পাব খোদার দরশন
হূদয় খুলে গাওরে বন্ধু মসীহ্ ঈসার জয়গান ॥ (২)
অন্ধকার ধ্বংশ হতে আনলো যেজন আলোর পথে
যার দয়াতে হূদয়ে মোর বইছে সুখ শান্তি বান ॥ (২)
দানে আর ত্যাগে যিনি শ্রেষ্ঠারই চুড়ামনি
মোদেরই তরে ক্রুসের পরে দিলেন যিনি জান কোরবান ॥ (২)
বেহেসে-রই বাদশাহ্যিনি আমরা তাঁরই উম্মত জানি
আপন উম্মত বেহেসে- নিতে হবে যাঁহার আগমন ॥
যে জন ধন্য পরম ধনে পূর্ন হও সেই রূহের দানে
রূহে সত্যে পূর্ন হয়ে কর খোদার গুণগান ॥
