আল্লাহ্র ঘরে যে বসতি করে

আল্লাহ্র ঘরে যে বসতি করে
সর্বশক্তিমানের ছায়াতে থাকে
মাবুদের এই বাণী, নিশ্চিত আমি জানি
তিনি পরম আশ্রয় নির্ভরতা ॥
তিনি আমার আল্লাহ্আমার প্রভু
হারাতে পারি কি তাঁর ভরসা কভু (২)
পাপের ফাঁদ হতে, মহামারী ব্যাধি হতে
তিনি আমার আশ্রয় রক্ষাকর্তা ॥
আপন পালকে তিনি মোরে ঢাকিবেন
পরম ডানার নিচে আশ্রয় দিবেন (২)
তাঁর বিশ্বাসযোগ্যতা আমার ঢাল
আর বর্মের মত মম রক্ষাকর্তা ॥
