হে আমাদের আসমানী পিতা

YouTube player

হে আমাদের আসমানী পিতা
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক
তোমার রাজ্য আসুক
পবিত্র বলিয়া মান্য হোক ॥

তোমার ইচ্ছা বেহেশতে তেমনি দুনিয়াতে (২)
পূর্ণ হোক, পূর্ণ হোক (২)
তোমার রাজ্য আসুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥

যে খাবার আমাদের দরকার
তাহা আজ আমাদের দাও (২)
আমাদের দাও, আমাদের দাও (২)
তোমার রাজ্য আসুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥

যাহারা মোদের উপর অন্যায় করে
আমরা যেমন তাদের ক্ষমা করিয়াছি
তুমিও তেমনি মোদের ক্ষমা কর
ক্ষমা কর, ক্ষমা কর (২)
তোমার রাজ্য আসুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥

শয়তানের পরীক্ষায় মোদের পরিতে দিওনা
বরং তাহা হতে মোদের রক্ষা কররক্ষা কর, রক্ষা কর (২)
তোমার রাজ্য আসুক, পবিত্র বলিয়া মান্য হোক ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: