গাও রে আনন্দে সবাই

গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি॥
তিনি ধাতা, তিনি পাতা, তিনি অগতির গতি ॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
হের রাজ-রাজেশ্বরে, শায়িত হাড়ঙ্গ পরে ॥
দীন বেশে দীনবাসে দীন ত্রাণে এত প্রীতি ॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
ফেরেশতারা হর্ষ ভরে, কহে রাখাল নিকরে॥
অদ্য দাউদ নগরে, জন্মিলেন ত্রাণপতি॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
গাইছে বিমান পথে, দলে দলে স্বর্গদূতে॥
খোদার মহিমা উর্ধ্বেতে, ভবে শান্তি নরে প্রীতি॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
জ্ঞানীজন মনোলোভা নতুন তারকা-প্রভা॥
পূরব গগণে কিবা, বিলাইছে প্রেম জ্যোতি॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
তিনি ধাতা, তিনি পাতা, তিনি অগতির গতি ॥
গাও রে আনন্দে সবাই নাজাতদাতার জন্ম-গীতি
