যে জন মাবুদ আল্লাহ্‌র প্রেমে পরেছে

YouTube player

যেজন মাবুদ আল্লাহ্‌র প্রেমে পরেছে,
সেজন নতুন করে নিজেকে জেনেছে; (২)

শোকে-দুঃখে, বেদনাতে;
মন ডোবে না অবসাদে গো; (২)
মানুষ চেন, জগত চেন
আয়নায় নিজেকে দেখ;
মন-খুলে ডাক ঐ ঈসাকে

যেজন মাবুদ আল্লাহ্‌র প্রেমে পরেছে,
সেজন নতুন করে নিজেকে জেনেছে;

দিয়ে দেখা, হৃদ-মাঝারে;
বন্ধু হলে,আলিঙ্গনে গো, (২)
বাঁচাও মোরে, লাজ শরমে;
ঈসা ডাকি, চোখের জলে;
জানি তুমি, দেখবে চেয়ে

যেজন মাবুদ আল্লাহ্‌র প্রেমে পরেছে,
সেজন নতুন করে নিজেকে জেনেছে; (২)
সেজন নতুন করে নিজেকে জেনেছে; (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: