সকাল বেলা তোমার কাছে

সকাল বেলা তোমার কাছে এই মিনতি প্রভু
দিবস আমার তোমায় ছাড়া যায় না যেন কভু।
আমার সকল কাজে, আমার ভয়ের মাঝে
আমার সুরে গানে, আমার সকল ধ্যানে
তুমিই থেকো শুধু, এই মিনতি প্রভু ॥
জীবন যখন দুর্বিসহ, ক্লান্ত করে দায়িত্ব মোর
সম্মুখে রয় আঁধার শুধু, স্তব্ধ ঘনঘোর।
আমায় তুমি শক্তি দিও, এই মিনতি প্রভু ॥
