মাবুদ আমার রাখাল বন্ধু

YouTube player

মাবুদ আমার রাখাল বন্ধু
আমার পালনকারী
অভাব আমার হইবে নাকো
খোদা আমার জীবন রক্ষাকারী ॥ (২)

মাঠের সবুজ ঘাসের উপর
তিনি শয়ন করান
বিশ্রাম পানির ধারে ধারে
আমায় তিনি চালান (২)
মৃত্যু থেকে তিনি আমার
জান ফিরিয়ে আনেন ॥

নিজ নামের গুণে আমায়
ন্যায় পথেতে চালান,
অমঙ্গলের ভয় কি আছে আমার (২)
গভীর অন্ধকারের পথে তিনি দিশাকারী ॥

জানি জানি জানি প্রভু
আমার জীবন পথে
থাকবে তোমার ভালবাসা
মঙ্গল মোর সাথে (২)
অনন্তকাল প্রভুর ঘরে বাস করিব আমি ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: