তোমার মহিমা আমি গাই

তোমার মহিমা আমি গাই,
প্রভু তোমার মহিমা আমি গাই (২)
সকাল বিকেল সাজে,
পাখীর কলোরবে;
তোমার মহিমা আমি গাই,
তোমার মহিমা আমি গাই প্রভু
তোমার মহিমা আমি গাই
আশীষ বরষে এলে,
এ মন ভেজালে এসে;
তোমার মহিমা আমি গাই,
তোমার মহিমা আমি গাই প্রভু
তোমার মহিমা আমি গাই
জল-স্রোতের তীরে,
হরিণীর নৃত্য দেখে;
তোমার মহিমা আমি গাই,
তোমার মহিমা আমি গাই প্রভু
তোমার মহিমা আমি গাই
গোধূলী সন্ধ্যা সাজে,
রঙ্গীন আকাশ পানে;
তোমার মহিমা আমি গাই,
তোমার মহিমা আমি গাই প্রভু
তোমার মহিমা আমি গাই
পথের দু‘ধারে দেখি,
শান্ত সবুজ বনানী;
তোমার মহিমা আমি গাই, (২)
তোমার মহিমা আমি গাই প্রভু
তোমার মহিমা আমি গাই, (৩)
তোমার মহিমা আমি গাই
