এসেছে এসেছে এসেছে

এসেছে এসেছে এসেছে
পাপীদের নাজাতের দিন এসেছে (৩)
প্রভু ঈসা বেহেস্তে ছিলেন.
ভবে তিনি জন্ম নিলেন, (২)
পাপীদের তিনি উদ্ধার করতে
পৃথিবীর বুকে প্রভু এসেছে
এসেছে এসেছে এসেছে
পাপীদের নাজাতের দিন এসেছে
পাপীদের পাপ মুছে দিতে
সহজ সরল পথ দেখাতে, (২)
পাক-কালামের শিক্ষা দিয়ে
খোদার কাছে নিতে এসেছে
এসেছে এসেছে এসেছে
পাপীদের নাজাতের দিন এসেছে
প্রভু ঈসা জীবন দিয়েছে
পাপীগণে নাজাত পেয়েছে, (২)
যে প্রভুতে ঈমান এনেছে
সেই তো নাজাত পেয়েছে
এসেছে এসেছে এসেছে
পাপীদের নাজাতের দিন এসেছে (২)
পাপীদের নাজাতের দিন এসেছে (২)
