নিঃসম্বল আমি,কিছুই নাই

নিঃসম্বল আমি কিছুই নাই
তোমারই রক্তে আশা পাই
তাই সাহস করি তোমার ঠাঁই
মসীহ আমি আসি হে, আসি হে ॥
পাপী আমি সক্ষম নই
যে নিজের পুণ্যে ধার্মিক হই;
নাই উপায় তোমার রক্ত বই
মসীহ আমি আসি হে, আসি হে ॥
বিপন্ন আমি বাহ্যে ভয়
অন্তরে সংগ্রাম নিত্য হয়;
সকাতর প্রাণে এ সময়
মসীহ আমি আসি হে, আসি হে (২)
ভারগ্রস্ত আমি অতিশয়
প্রেম তুমি কিন্তু শন্তিময়;
তাই পাইলাম শান্তি গেল ভয়
মসীহ আমি আসি হে, আসি হে ॥
