জীবন খাতায় অগোচরে দু:খের কথা

জীবন খাতায় অগোচরে দু:খের কথা,
লিখেছি হাজারো লাইন (২)
নিরাশার কষ্টের ছবি,
এঁকেছি কত লুকোচুরি;
জীবন খাতায় অগোচরে দু:খের কথা,
লিখেছি হাজারো লাইন
সুখের দিনগুলি, হারিয়ে গেছে-
ফিরে আসবে কি আর, ফিরে পাব কি আর? (২)
জীবন খাতায় অগোচরে দু:খের কথা,
লিখেছি হাজারো লাইন
পিছে পথ পানে, চেয়ে দেখি এ্যরিজোনার গিরিভূমি,
ঐ জনশুন্য, পিপাসিত পথে,
হেঁটেছি যে কত দিন;
জীবনের এক সন্ধিক্ষনে এসে,
থমকে দাঁড়িয়েছি-কত প্রশ্ন মনে
হঠাত মনের ক্যানভাসে ভেসে উঠে,
আমার প্রভু, ভারে ক্রূশ কাঁধে,
কাঁটার মুকুট সাজে, অপলোকে চেয়ে,
কি যেন বললে আমায়,
ভরে গেল মন, অজানা এক সুখের মায়ায় (২)
জীবন খাতায় অগোচরে সুখের কথা,
লিখলাম হাজারো লাইন (২)
