ছোট ছোট জীবন গাড়ী

YouTube player

ছোট ছোট জীবন গাড়ী
মানুষের তৈরী গাড়ী নয় (২)
সুন্দর সুন্দর জীবন গাড়ী (২)
তাহার ভিতরে আত্মা রয় ॥ (২)

ইঞ্জিন ঘোড়া গরু নাই
দুই পায়ে চলে যায় (২)
দূর দূর দূর দূর যাত্রা করে (২)
কেমন সুন্দর গাড়ী ভাই ॥ (২)

দুই স্টেশনে গাড়ী থামে
নামব দোজকে বা বেহেশতে (২)
যদি বেহেশতে যেতে চাও (২)
খোদার কালাম পথ দেখায় ॥ (২)

তোমার টিকিট দরকার হয়
ঈসার নামে পাওয়া যায় (২)
টিকিট কিনতে তাই কর (২)
ঈসা বিনা পয়সায় দেয় ॥ (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: