রহমত কর ও আল্লাহ্ আমার

রহমত কর ও আল্লাহ্ আমার
রহমত কর তোমার দয়া অনুসারে
অধর্ম আমার ক্ষম করণায় তোমার
রহমত কর ও আল্লাহ্ আমার ॥
অপরাধ আমার ধুয়ে ফেল
অপরাধ আমার ধুয়ে ফেল
পাপেরই কালিমা থেকে পাক সাফ কর
গুনাহ্ করেছি প্রভু, গুনাহ্ করেছি প্রভু
বিরুদ্ধে তোমার ॥
আমার গুনাহ্ আমি জানি
আমার গুনাহ্ আমি জানি
তোমারই বিরুদ্ধে প্রভু পাপ করিয়াছি (২)
পাপেতে জন্ম আমার, পাপেতে জন্ম আমার
প্রভুগো ক্ষমার ॥
