ওহে ঈসা প্রাণনাথ

ওহে ঈসা প্রাননাথ
ওহে ঈসা প্রাননাথ বাঁচাও মোরে,
গ্রাস করেছে যত অপঘাত
আমার ঈসা প্রাননাথ বাঁচাও মোরে,
গ্রাস করেছে যত অপঘাত
অন্তর আমার ছিনিয়ে নিয়েছে,
ভয়ের কালো হাত,
আমার ঈসা প্রাননাথ বাঁচাও মোরে,
গ্রাস করেছে যত অপঘাত
যতই ছলনার মিথ্যাজালে, নিজেকে জড়াই;
বারবার ফিরে আসি, ঈসা তোমার ঠাই; (২)
ঘুচাও আমার শত কালিমা
দানা বেঁধেছে দিনে দিনে যা,
আমার ঈসা প্রাননাথ বাঁচাও মোরে,
গ্রাস করেছে যত অপঘাত (২)
গ্রাস করেছে যত অপঘাত (২)
