তুমি আমার শক্তি প্রভু

তুমি আমার শক্তি প্রভু
তুমিই আমার ঢাল
শয়তান আসলে কাছে
পরে হবে নাজেহাল
তুমি আমার ঢাল (২)
তোমার কালাম
আমার ছোরা প্রভু
তুমি আমার মশাল (২)
তোমার পোশাক পরায় প্রভু
বিফল শয়তানের চাল
তুমিই আমার ঢাল
তুমি আমার বন্ধু প্রভু
তুমি আমার প্রাণ (২)
তোমার বাণী প্রকাশে প্রভু
ছাড়বো না কো হাল
তুমি আমার ঢাল
গীতিকারঃ মিশু রাজ
সুরকারঃ গোলাম আজিজ
সালঃ ২০২০
