আঁধারে ঘেরা

আঁধারে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর
এমন জীবনে ঈসার আগমনে রাত্রি হলো ভোর ॥ (২)
অন্ধ ছিলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর (২)
তোমার দয়ায় চিনেছি তোমায় (২)
মুছে দিলে আখি লোর রাত্রি হোল ভোর ॥
সকাল সন্ধা দিবাতে বা রাতে বলিতাম ঐ পথে (২)
অন্ধ আমি দয়া কর প্রভু ভিক্ষা দাও গো সবে (২)
দুঃখের রাত্রি ঘোচালে তুমি কেটে গেল সব ঘোর (২)
তোমার আলোকে নুতন পুলকে (২)
যাত্রা শুরু মোর রাত্রি হল ভোর ॥
