ওরে মিছা মিছি ঘুরিস কেন

YouTube player

ওরে মিছা-মিছি ঘুরিস কেন ভুল পথের বাঁকে ভাই,
ওরে পাবিনা পাবিনা পথ
ঈসা ছাড়া গতি নাই
ওরে ঈসা ছাড়া গতি নাই (২)

সত্য পথের সন্ধান পাবি
ঈসা মসীহর কাছে আয়,
স্বর্গ ছেড়ে ভবে এসে
প্রভু নাজাত দিল তাই (২)

তোর যত গুনাহ্‌ আছে
ক্ষমা পেতে চলে আয়,
হাল্লেলুইয়া ধ্বনি তুলে
মসীহ ঈসার কাছে আয় (২)

ঈসাকে বুকের মাঝে রেখে
ইঞ্জিল হাতে নিয়ে আয়্‌
বাংলার ঘরে ঘরে যাই
নাজাতের বানী শুনাই (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: