আল্লাহ্র বান্দা

আল্লাহ্র বান্দা শোন তোমরা
প্রভুতে বিলীন হয়ে যাও ॥ (২)
প্রভুর শক্তির আভায় সবাই
বলবান বীর হয়ে যাও ॥
খোদার সৈনিক রূপে তোমরা
যোদ্ধার পোশাক পরে নাও (৩)
শয়তানকে তোমরা সবে
রুখে দাঁড়িয়ে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥
সত্যে কোমর বেঁধে
সততায় বক্ষটি ঢাক (৩)
শান্তির বাণী লয়ে মুখে
সত্যের পথে চলে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥
বিশ্বাসের ঢাল হাতে নিয়ে
শয়তানের বান রুখে দাও (৩)
খোদার ক্ষমা শিরে ধরে
কালাম গ্রহণ করে যাও। (৩)
আল্লাহ্র বান্দা ॥
