আঁকা বাঁকা মেঠো পথ চলা যেমন

আঁকা-বাঁকা মেঠো পথে পথ চলা যেমন;
মেঘলা দিনে ছন্দ বৃষ্টির যেমন
নির্জনতায় পাখীদের কলকাকলী যেমন;
নবান্নে কৃষানীর গান যেমন (২)
তার চেয়েও কত সুন্দর তুমি,
আমার প্রেমময় প্রভু তুমি (২)
পাহাড়ের বুক চিড়ে ঝর্ণা বহে যেমন;
হীল সাগরের গভীরতা যেমন (২)
সূর্যালোক যেমন গ্রহ-নক্ষত্র,
চন্দ্র-তারা, সূর্যালোক যেমন;
হিমালয়ের বিষ্ময় যেমন
তার চেয়েও কত সুন্দর তুমি,
আমার প্রেমময় প্রভু তুমি (২)
