মোর জন্য ঈসা মরিলেন

মোর জন্য ঈসা মরিলেন, কেমন আশ্চর্য ত্রাতা!
কাফ্ফারা তিনি করিলেন, কেমন আশ্চর্য ত্রাতা।
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ঈসা মোর ঈসা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে।
তাঁর নাম প্রশংসা করতে চাই, কেমন আশ্চর্য ত্রাতা!
তাঁর মৃত্যুর দ্বারা মুক্তি পাই, কেমন আশ্চর্য ত্রাতা।
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ঈসা মোর ঈসা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে।
মোর হৃদয় তিনি ধুইলেন, কেমন আশ্চর্য ত্রাতা!
ও আমায় শাসন করিলেন, কেমন আশ্চর্য ত্রাতা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে ।।
মোর সঙ্গে চলেন প্রতিদিন, কেমন আশ্চর্য ত্রাতা!
দেন শক্তি যখন শক্তিহীন, কেমন আশ্চর্য ত্রাতা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ঈসা মোর ঈসা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে।
জয় করিলেন শত্রুগণকে, কেমন আশ্চর্য ত্রাতা!
দেন তদ্রূপ শক্তি আমাকে, কেমন আশ্চর্য ত্রাতা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ঈসা মোর ঈসা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে।
এই জীবন তাঁকে দিতে চাই, কেমন আশ্চর্য ত্রাতা!
থাকিব শেষে তাঁহার ঠাঁই, কেমন আশ্চর্য ত্রাতা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, ঈসা মোর ঈসা!
কেমন আশ্চর্য ত্রাণকর্তা, মোর ঈসা হে।
