ছেলেমেয়েরা শোন তোমরা

ছেলেমেয়েরা শোন তোমরা প্রভু যাহা চান
সেইভাবে হও পিতা মাতার বাধ্য সন্তান ॥ (২)
তোমার পিতা মাতা যারা সম্মান যেন পায় তারা (২)
তাহা করলে হায়াত তোমার হবে অনেক দিন
হবে অনেক দিন ॥
তোমরা যারা পিতা মাতা এই কথাটি শোন
ছেলেমেয়েদের বিরক্ত করে তুলো নাকো যেন (২)
প্রভুর শাসন শিক্ষা দিয়া খোদার পথে দীক্ষা নিয়া (২)
ছেলেমেয়েকে তোমরা সবে মানুষ করে তোল
মানুষ করে তোল ॥
