প্রচারিব গানে গানে

YouTube player

প্রচারিব গানে গানে সুসমাচার একই প্রাণে
ছুটে যাব ঘরে ঘরে শহর নগর
আর বন্দরে বন্দরে (২)

দেখেছি প্রভু তোমায় কতরূপে কতবার
ভালোবাস আমাদের নেই যে তুলনা তার (২)
অন্ধকে দেখেছি আলো দিতে
দেখেছি তোমায় প্রভু ঝড় থামাতে
আরো দেখেছি প্রভু রুদ্ররূপে রুদ্ররূপে

প্রচারিব গানে গানে সুসমাচার একই প্রাণে
ছুটে যাব ঘরে ঘরে শহর নগর
আর বন্দরে বন্দরে

দেখেছি তোমায় প্রভু পাপীরে করিতে ত্রাণ
দিয়েছিলে ক্রুশোপরে সঁপে নিজ প্রাণ (২)
ক্রুশের পানে আজ ছুটে যাব
শান্তি সেথায় জানি খুঁজে পাব
জীবন সঁপেছি প্রভুর তরে প্রভুর তরে

প্রচারিব গানে গানে সুসমাচার একই প্রাণে
ছুটে যাব ঘরে ঘরে শহর নগর
আর বন্দরে বন্দরে (২)
শহর নগর আর বন্দরে বন্দরে (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: