হোক ঈসা নামের প্রশংসা

হোক ঈসা নামের প্রশংসা, ফেরেশতা দিক সালাম
শুকরিয়া তাঁহার নিরন্তর, রাজমুকুট কর দান
মুকুট মুকুট হাল্লেলুইয়া রাজমুকুট কর দান
দাও মুকুট ওহে সাক্ষীগণ বেহেস্তের গুণীজন,
হোক দাউদ বংশের সমাদর, রাজমুকুট কর দান
মুকুট মুকুট হাল্লেলুইয়া রাজমুকুট কর দান
হে তুরীধারী কারুবি, তার সাক্ষাৎ নত হও
যার সৃষ্টি তোমরা সর্বজন, রাজমুকুট কর দান
মুকুট মুকুট হাল্লেলুইয়া রাজমুকুট কর দান
হে আদম বংশের ঈমানদার, যার রক্তে পুণ্যবান
সেই ত্রাতার কর সমাদর, রাজমুকুট কর দান
মুকুট মুকুট হাল্লেলুইয়া রাজমুকুট কর দান
হে প্রত্যেক বংশ, প্রত্যেক জাত এই বিশ্বমণ্ডলি
তাঁর কাছে কর জানুপাত, রাজমুকুট কর দান
মুকুট মুকুট হাল্লেলুইয়া রাজমুকুট কর দান
রাজমুকুট কর দান