ঈসা মোদের পালক প্রভু

YouTube player

ঈসা মোদের পালক প্রভু,
আমরা তাঁরই পালের মেষ,
তাঁরই পিছে গেলে পরে
হয়না দুঃখ ক্লেশ (২)

ছিন্ন ছিন্ন মেষপাল,
কে আছে এমন দয়াল, (২)
যিনি নিজ রক্ত দিয়ে
কিনে নিলেন সকল মেষ

এমন আশ্চর্য কাজ আর
কে করেছেন জগতে
কেন্দুয়ার সম্মুখে পড়েও
রক্ষা পায় তাঁর মেষ (২)

ঈসা মোদেরই রাখাল,
চৌকি দেন তাঁর নিজ পাল (২)
বিশ্রাম জলের ধারে ধারে
চালান তিনি সকল মেষ

ভীত না হও ক্ষুদ্র মেষপাল
তুলে নাও ঈমানের ঢাল
দিবেন তিনি সেই রাজ্য,
যবে জগত শেষ (২)

মাতা কি ভুলিতে পারে
আপন আপন শিশুরে (২)
যিনি নিজ রক্ত দিয়ে
কিনে নিলেন সকল মেষ

ছিন্ন ছিন্ন মেষপাল,
কে আছে এমন দয়াল, (২)
যিনি নিজ রক্ত দিয়ে
কিনে নিলেন সকল মেষ

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: