সুখের মাঝে তুমি যেমন ঈসা

YouTube player

সুখের মাঝে তুমি যেমন ঈসা,
দুখের মাঝেও তেমনি
তোমায় খুঁজে পাই ঈসা

সঙ্গপনে, মনের অগোচরে,
আছো তুমি ঈসা,
তোমার মিলনে
হারিয়ে যাই, ঈসা

সুখের মাঝে তুমি যেমন ঈসা,
দুখের মাঝেও তেমনি
তোমায় খুঁজে পাই ঈসা

বীনার তারে সুর বাজে অন্তরে,
একি সুখ বারে বারে, (২)
আমার আকাশ আমার বাতাস
ভরে যায় গানে গানে (২)

আলো কি আঁধারে,
তুমি দূর সু-দূরে;
জড়িয়ে রেখেছ তোমার
প্রেমের বাহুডোরে (২)

আঁকাবাঁকা এই মেঠো পথ,
তুমি করলে সোজা,
সেই আমার তুমি,
তুমি যে আমার
সুখের মাঝে তুমি যেমন ঈসা,
দুখের মাঝেও তেমনি
তোমায় খুঁজে পাই ঈসা

সঙ্গপনে, মনের অগোচরে,
আছো তুমি ঈসা,
তোমার মিলনে
হারিয়ে যাই, ঈসা

সুখের মাঝে তুমি যেমন ঈসা,
দুখের মাঝেও তেমনি
তোমায় খুঁজে পাই ঈসা

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: