বলতে আমার কিসের বাধা

বলতে আমার কিসের বাধা
ঈসা আমার নাজাতদাতা (৩)
আসবে জানি ঝড় তুফান
ঈসা মসীহ্ আমার নিশান,
আসবে জানি বিপদ-ভারি,
ঈসা নামে দিব পাড়ি (২)
বলতে আমার কিসের বাধা
ঈসা আমার নাজাতদাতা (২)
ভাবছো বসে একা একা
কেমনে পাবো খোদার দেখা,
ঈসা মসীহ্ নাজাতদাতা
মানলে পাবে খোদার দেখা (২)
বলতে আমার কিসের বাধা
ঈসা আমার নাজাতদাতা (২)
পিতা-পুত্র-পাকরুহ
তিনে মিলে আল্লাহ্ এক,
এই কথা কিতাব বলে
ও তুই চোখ মেলে দেখ (২)
বলতে আমার কিসের বাধা
ঈসা আমার নাজাতদাতা (২)
আসবে জানি ঝড় তুফান
ঈসা মসীহ্ আমার নিশান,
আসবে জানি বিপদ-ভারি,
ঈসা নামে দিব পাড়ি
বলতে আমার কিসের বাধা
ঈসা আমার নাজাতদাতা (৪)
