তোমার পিতার হিদায়েত

তোমার পিতার হিদায়েত বৎস তুমি শোন
তোমার মাতার নসিহত
ছেড়ে নাকো যেনো,
ছেড়ে নাকো যেনো ॥ (২)
কারণ সে নসিহত
তোমার শিরে শোভা পাবে (২)
তোমারি গলায় তাহা মালা স্বরূপ হবে
তাইতো বলি বৎস তুমি হেদায়েত শোন
তোমার মাতার নসিহত ছেড়ে নাকো যেনো
ছেড়ে নাকো যেনো ॥
যদি পাপীরা তোমাকে লোভের পথে টানে (২)
সেই লোভের কথায় তুমি রাজি না হও প্রাণে
তাদের কথায় পাপের পথে
তাদের কথায় পাপের পথে কভু নাকো চলো
সে পথ থেকে আপন চরণ ফিরায়ে না ফেল।
ফিরায়ে না ফেল ॥
