ঈসার প্রেমে ঈসার প্রেমে

YouTube player

ঈসার প্রেমে ঈসার প্রেমে সুখ ও শান্তি পাই
পাশে থাকেন, দৃষ্টি রাখেন, জানি সর্বদাই।

ধুয়া- ভালোবাসেন মসীহ আমায়
মনে মনে প্রতিক্ষণে গাইলে প্রাণ জুড়ায়।

ঈসার বলে ঈসার বলে হৃদয় রক্ষা পায়
তাঁরে যখন ডাকি তখন দুঃখ দূরে যায়।

ঈসার দয়া ঈসার দয়া তার তো সীমা নাই
পড়ে গেলে ধরেন তুলে, পাপের ক্ষমা পাই।

ঈসার ইচ্ছা ঈসার ইচ্ছা পালন করতে চাই
প্রিয় ত্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা, ভালোবাসি তাই।
ঈসার সেবা ঈসার সেবা ভালো লাগে ভাই
সুযোগ পেয়ে সুখী হয়ে কার্যে কাল কাটাই।

ঈসার হৃদয় ঈসার হৃদয় ধারণ করতে চাই
মুনাজাতে, কিতাব পাঠে, রত থাকি তাই।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: