সবটুকু প্রাণে

সবটুকু প্রাণে পরম প্রভুকে
তুমি প্রেম করে যাও ॥ (২)
নিজ সামর্থে না রেখে ভরসা (৩)
মাবুদে বিলীন হও – তাঁকে প্রেম করে যাও ॥
জীবন পথের প্রতি বাঁকে বাঁকে
সদা সাথে নিয়ে চল তুমি তাঁকে (২)
তা করে সঠিক জীবন পথটি (৩)
সরল করে নাও – তাঁকে প্রেম করে যাও ॥
দয়া ও সত্য তোমাকে ত্যাজিয়া
কভু যেন দেখ না যায় চলিয়া (২)
আপন কন্ঠে বেঁধে রাখো আর (৩)
হূদয়ে গাঁথিয়া নাও – তাঁকে প্রেম করে যাও ॥
