প্রভু আমার চলছে গল্‌গথায়

YouTube player

প্রভু আমার চলছে গল্‌গথায়
ভাইরে ঈসা আমার চলছে গল্‌গথায়।
যাতনাতে বুক ফেটে যায় (২)
সইতে নারি হায়রে হায়। ঐ

পরনে তাঁর রাঙা পোশাক কাঁটার মুকুট শিরে
পিলাতসেনা ঠাট্টা করে হাজার লোকের ভিড়ে। (২)
কেউবা তাঁরে থুথু মারে (২)
কেউবা ঘুসি মারে গায়। ঐ

যিহুদিদের রাজা সে যে বলছে পরস্পর
বারে বারে আঘাত করে মাথার উপর (২)
(তাঁরে) তিক্তমিশ্র সিরকা দিল (২)
জল পেল না পিপাসায়। ঐ

রক্ত ঝরে ক্রুশোপরে নীরব থাকেন তবু
এমন ক্ষমার নাই তুলনা, নাইরে এমন প্রভু (২)
সারা অঙ্গ যায় জ্বলে যায় (২)
পেরেক গাঁথা হাতে পায়। ঐ

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: