লা শারিক খোদা

লা শারিক খোদা ওগো
তুমি ছাড়াতো ইলাহ্নাই ॥ (২)
খালেক তুমি মালেক তুমি (২)
জলিল তুমি জব্বার তুমি (২)
আদি তুমি শেষ তুমি
তাইতো তোমার গজল গাই ॥
রূহে মৃত পাপী বান্দা (২)
মোদের তুমি করতে জিন্দা (২)
মনোনীত করলে যারে
তিনিও তো একজনাই ॥
মোদের পাপের ঋণ শোধিতে (২)
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
তিনিওতো একইজনা
ঈসা ছাড়া আরতো নাই ॥
কালেমাতুল্লাহ্ঈসা মসীহ্(২)
রূহলুল্লাহ্ঈসা মসীহ্(২)
নাজাতদাতা ঈসা বিনে
ত্রিভুবনে কোথায় পাই ॥
