খোদার মানুষ যারা

খোদার মানুষ যারা তোমরা হয়েছো তারা
মিথ্যাকে সবে আজ ছেড়ে দাও
সত্য বচন সদা বলে যাও ॥ (২বার প্রথমবার)
রাগ যদি কর কভু তোমরা
সেকারণে পাপ কভু কর না (২)
সূর্য ডোবার আগে হৃদয়ের মাঝ থেকে
নিজ নিজ পাপ দূর করে দাও
সত্য বচন সদা বলে যাও ॥ (২)
শয়তানকে সুযোগ আর দিওনা
অসৎ পথে আয় করনা (২)
নিজ হাতে শ্রম দিয়ে কাজ কর নিশিদিন
রেখে আত্মার সততা
ইহাইতো সত্যের বারতা ॥ (২)
