যদি সুখ পেতে চাও

যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মন ফিরাও (২)
যেও না কভু, পাপীর সাথে
শুনো না কভু, কারো ভ্রান্ত মতে; (২)
মিলো না কভু, কারো মন্ত্রনাতে; (২)
ও হো হো হো যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মন ফিরাও
তুষেরা যেমন করে বাতাসে হারায়,
তেমনি ভালোবাসার পাশে
মন্দ কি করে দাঁড়ায়; (২)
ভোগে তারা, শেষ বিচারের সাজায়,
ও হো হো হো যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মন ফিরাও
প্রভুর কথা মন দিয়ে যোপি,
দিন রাত শুধু তাঁকে নিয়ে ভাবি; (২)
প্রভুই তোমার জীবনের লক্ষ্য
ও হো হো হো যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মুন ফিরাও
যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মন ফিরাও
ও হো হো হো যদি সুখ পেতে চাও,
প্রভুর দিকে তবে মন ফিরাও
