হে মোর প্রভু

YouTube player

হে মোর প্রভু আমি হই আপন হারা
দেখি যখন তব বিশাল ভুবন।
চাঁদ আর তারা, বিদ্যুৎ ঝড় মেঘমালা
করে প্রকাশ তব সুপরাক্রম ॥

ধুয়া- গায় আমার প্রাণ সদা তোমারই গান
তুমি মহান তুমি মহান
ত্রাতা আমার লও প্রীতি উপহার
তুমি মহান চির মহান ॥

বনে বনে বেড়াই যখন আমি
গাছে গাছে শুনি পাখিদের গান
বিরাট পাহাড় ও ঝর্না সব চমৎকার
মধুর বাতাস করে সুশীতল প্রাণ ॥

ভাবি আমি, কি মহামূল্য দান তাঁর
খোদার পুত্র আসিলেন দিতে প্রাণ
ক্রুশে বইলেন আনন্দে আমার সব পাপ
মরিলেন যেন বাঁচে আমার প্রাণ ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: