হে দুনিয়াবাসি শোন

YouTube player

হে দুনিয়া বাসী শোন হে ঈসায়ী জাহান
মান মাবুদকে ভয় কর
তার বিশালতার গুন গান কর
দুনিয়া বাসী শোন (২)
হে দুনিয়া বাসী শোন

মাবুদের নির্দেশে কোন খুত নেই
তা মানুষকে জাগিয়ে তোলে
মাবুদের কালাম তো নির্ভর যোগ্য
জ্ঞান পায় যারা তা মানে (২)
দুনিয়া বাসী শোন
হে দুনিয়া বাসী শোন

মাবুদের শরীয়ত সব গেথে তুলে
আমাদের সৎ পথে চালায়
সেসবেই আমাদের আনন্দ হোক
ঈমানে আমলে তার সেবায় (২)
দুনিয়া বাসী শোন
হে দুনিয়া বাসী শোন

মাবুদের হুকুমে নির্ভর করে
আসুন জীবনের পথে চলি
তিনি তো পবিত্র তার
পবিত্রতায় জীবনকে নির্মান করি (২)
দুনিয়া বাসী শোন

হে দুনিয়া বাসী শোন হে ঈসায়ী জাহান
মান মাবুদকে ভয় কর
তার বিশালতার গুন গান কর
দুনিয়া বাসী শোন (২)
দুনিয়া বাসী শোন (২)

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: