গানে গানে সুরে সুরে

YouTube player

গানে গানে সুরে সুরে
ডাকি আল্লাহ্‌ তোমারে
এই জীবনের গুনাহখাতা দিও মাফ করে
আল্লাহ এই জীবনের গুনাহখাতা দিও মাফ করে

গানে গানে সুরে সুরে (২)

ডাকি আল্লাহ্‌ তোমারে
এই জীবনের গুনাহখাতা দিও মাফ করে
আল্লাহ জীবনের গুনাহখাতা দিও মাফ করে

তোমার পরি তোমার খাই ওহে মালেক সায়
তুমি বিনে এ জগতে আমার কেহ নাই (২)

তোমার রহিম রহমান নামের জোরে
বেচে আছি এ সংসারে
রহিম রহমান নামের জোরে
বেচে আছি এ সংসারে
নত শিরে ভক্তি করি তোমার দরবারে
খোদা নত শিরে ভক্তি করি তোমার দরবারে

জীবনের গুনাহখাতা দিও মাফ করে
আল্লাহ জীবনের গুনাহখাতা দিও মাফ করে

বন্দী মানুষ বন্দী সবাই বন্দী পাপীরা
হজরত ঈষার চরণ সেবী ইমাম এক জনা (২)

তোমার দয়ায় নামের জোরে
বেচে আছি এ সংসারে (২)
নতশিরে ভক্তি করি তোমার দরবারে
আমি নতশিরে ভক্তি করি তোমার দরবারে
জীবনের গুনাহখাতা দিও মাফ করে
মউলা জীবনের গুনাহখাতা দিও মাফ করে

গানে গানে সুরে সুরে (২)
ডাকি আল্লাহ্‌ তোমারে
জীবনের গুনাহখাতা দিও মাফ করে
আল্লাহ জীবনের গুনাহখাতা দিও মাফ করে
মউলা জীবনের গুনাহখাতা দিও মাফ করে
গানে গানে সুরে সুরে
ডাকি আল্লাহ্‌ তোমারে

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: