এনেছি আজ হৃদয়খানি

YouTube player

এনেছি আজ হৃদয়খানি তোমার পায়ে দিতে
তোমার প্রেমের পরশমণি পরাণ ভরে নিতে।

আমার গানের মাল্যখানি
আমার বীণার সুরধ্বনি
বাজবে শুধু তোমার লাগি, ধরার আঙিনাতে।

নয়নে মোর রইবে তুমি দূর হবে আঁধার
তুমি প্রভু জীবন জ্যোতি, আলোর পারাবার।

দীনের আশা পূর্ণ কর
ওগো প্রভু মনোহর
চাইগো ঈসা জীবনে মোর তোমারে লভিতে।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: