ভালবাসি ভালবাসি প্রভু শুধু মুখে বলি না

ভালবাসি,ভালবাসি প্রভু,
শুধু মুখে বলি না, (২)
অন্তরে হরষে ভালবাসি
কিভাবে বলি বুঝি না;
ভালবাসি,ভালবাসি প্রভু,
শুধু মুখে বলি না,
আনন্দ লোকে, মধুর এ ভবে,
যেথা আছি আমি স্নেহ তবে,
তপনো চন্দ্রিমায় হাসিমুখে কত ফুল ফোটে-
আমার ফুলবনে
ভালবাসি,ভালবাসি প্রভু,
শুধু মুখে বলি না,
প্রতিদিন যেন বাড়ে আমার ভালবাসা,
প্রতিদিন যেন মেটে প্রানের পিপাসা,
নব রূপে আসুক নব ভালবাসা,
এই আমার মিনতি, এই আমার আশা (২)
ভালবাসি,ভালবাসি প্রভু,
শুধু মুখে বলি না,
অন্তরে হরষে ভালবাসি
কিভাবে বলি বুঝি না (২)
গীতিকারঃ এস কে কামাল
সুরকারঃ গোলাম আজিজ
সালঃ ২০২০
