আমি গাইবো তোমারই গান

আমি গাইবো তোমারই গান, তোমারই আবাসে
চিরদিন আমি গাব গান (২)
হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলু হাল্লেলু (২)
আমি তুলবো আমারই হাত, তোমারি জামাতে
তৃপ্ত হবে আমার প্রাণ (২)
হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলু হাল্লেলু (২)
আমি নাচবো হৃদয় খুলে, তোমারি জামাতে
আনন্দিত হবে প্রাণ (২)
হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলু হাল্লেলু (২)
আমি প্রশংসায় প্রার্থনায় আসবো জামাতে
তোমাকে দেব আমার প্রাণ (২)
হাল্লেলুইয়া, হাল্লেলুইয়া, হাল্লেলু হাল্লেলু (৪)