আজ মহা পরিত্রাণ ভাই

আজ মহা পরিত্রাণ ভাই আজ মহা পরিত্রাণ
ঈসা উঠেছেন দেখ পাপীরে করিতে ত্রাণ ॥
চেয়ে দেখ কবর পানে ঈসার দেহ নাই সেখানে
শুধু বস্ত্রগুলি পড়ে আছ দূতে করে সাক্ষ্যদান ॥
ঈমানদার যদিও মরে, তবু সে উঠিবে পরে
ও ভাই মৃত্যুঞ্জয়ী ঈসা সেই সত্যের চির প্রমাণ ॥
ঈসা আগে স্বর্গে গেলেন, স্বর্গ দ্বার খুলে দিলেন
(আমরা) যাব যাব স্বর্গে যাব ঈসার রক্তে পেয়ে ত্রাণ ॥
নেচে নেচে তালে তালে, সবে মিলে বাহু তুলে
(এখন) জয় ঈসা জয় ঈসা বলে কর তাঁহার গুণগান ॥
