আমার রাখাল কভু

YouTube player

আমার রাখাল কভু ঘুমান না
আমার আর কিসের ভাবনা ॥ (২)

তিনি তৃণ ভূষিত স্তুানে চরান, হে (২)
আমার অমঙ্গল আর হইবেনা (২)
আমার আর কিসের ভাবনা ॥

আমি সর্বশক্তিমানের মেষ, হে (২)
কেহ কেড়ে নিতে পারবেনা (২)
আমার আর কিসের ভাবনা ॥

আমার চর্তুদিকে অগ্নি প্রাচীর, হে (২)
কেন্দুয়া ছুইতে পারবে না (২)
আমার আর কিসের ভাবনা ॥

আমার নাম ধরে ডাকেন সদা, হে (২)
আমি আর কারও রব শুনবনা (২)
আমার আর কিসের ভাবনা ॥

তিনি রোগ শোক সঙ্কট কালে হে (২)
সদা করেন আমায় সান্তনা (২)
আমার আর কিসের ভাবনা ॥

যিনি নিজ রক্তে কিনিয়াছেন, হে (২)
তারে কখনও ছাড়িবনা (২)
আমার আর কিসের ভাবনা ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: