হে ঈসা আমার

হে ঈসা আমার মুছে পাপের আঁধার
কোলে তুলে নাও পাপীরে ॥ (২)
পাপে আমি মৃত সদাই পীড়িত
জীবনের আশা নাই আমার ॥ (২)
শয়তানকে জয় করতে তোমার পথে চলতে
নাই কোন সাধ্য আমার ॥ (২)
স্ত্রী পুত্র পরিবার ধন দৌলত অহংকার
কিছুই সঙ্গে যাবে না আমার ॥ (২)
পথ চলে ক্লান্ত অতি পরিশ্রান্ত
বোঝা নেবার কেউ নাই আমার ॥ (২)
