সর্বশক্তিমান খোদা তুমি

সর্বশক্তিমান খোদা তুমি (২)
স্বমহিমা প্রকাশ কর
শয়তানের ঐ জ্বলন্ত তীর (২)
নিভিয়ে ফেল ধ্বংস কর
মমতাময়ী পিতা তুমি
ভালবাসায় সিক্ত কর (২)
দরকারি সব জিনিস দিয়ে (২)
আমার জীবন পূর্ণ কর
পূর্ণ কর
সর্বশক্তিমান খোদা তুমি
আরগ্যময়ি খোদা তুমি
সমস্ত রোগ-শোক দূর কর (২)
সেবক হিসাবে জীবন গড়তে (২)
আমার পা তুমি প্রস্তুত কর
প্রস্তুত কর
গীতিকারঃ মিশু রাজ
সুরকারঃ গোলাম আজিজ
সালঃ ২০২০
