লা শারিক খোদা

YouTube player

লা শারিক খোদা ওগো
তুমি ছাড়াতো ইলাহ্‌নাই ॥ (২)

খালেক তুমি মালেক তুমি (২)
জলিল তুমি জব্বার তুমি (২)
আদি তুমি শেষ তুমি
তাইতো তোমার গজল গাই ॥

রূহে মৃত পাপী বান্দা (২)
মোদের তুমি করতে জিন্দা (২)
মনোনীত করলে যারে
তিনিও তো একজনাই ॥

মোদের পাপের ঋণ শোধিতে (২)
সুপলে যারে মৃত্যুর হাতে (২)
তিনিওতো একইজনা
ঈসা ছাড়া আরতো নাই ॥

কালেমাতুল্লাহ্‌ঈসা মসীহ্‌(২)
রূহলুল্লাহ্‌ঈসা মসীহ্‌(২)
নাজাতদাতা ঈসা বিনে
ত্রিভুবনে কোথায় পাই ॥

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: