পাপ বোঝা মুক্ত

পাপ বোঝা মুক্ত হও বাসনা কি?
সে বল শোণিতে, সে বল শোণিতে,
মন্দ পরে জয়ী হও ইচ্ছা কি?
সে শোণিতে অপূর্ব বল।
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
শোণিতে, শোণিতে
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
হত মেষের শোণিতে বল।
ইচ্ছা কি গর্ব কি ক্রোধ মুক্ত হও?
সে বল শোণিতে, বল শোণিতে,
যাও কালভেরীতে আশ্চর্য বল,
সেই শোণিতে আশ্চর্য বল।
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
শোণিতে, শোণিতে
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
হত মেষের শোণিতে বল।
ইচ্ছা কি তূষার হইতেও সাদা হও?
সে বল শোণিতে বল শোণিতে
প্রাণদায়ী স্রোতে সব পাপের দাগ ধোও,
সেই শোণিতে আশ্চর্য বল।
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
শোণিতে, শোণিতে
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
হত মেষের শোণিতে বল।
ইচ্ছা কি ঈসারই দাস হইতে চাও?
সে বল শোণিতে, বল শোণিতে,
ইচ্ছা কি দিন দিন তাঁহার গৌরব গাও?
সে শোণিতে আশ্চর্য বল।
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
শোণিতে, শোণিতে
আছে বল্, বল্, অদ্ভুত কার্যের বল,
হত মেষের শোণিতে বল।
