নাজাত যদি পাইতে চাও

YouTube player

নাজাত যদি পাইতে চাও মানো মানো এই কথা
ঈসাতে ঈমান আনিলে, সত্যই ঘুচে মনের ব্যথা ॥

যদি বল কি দেখিয়ে, তাঁতে ঈমান আনবো গিয়ে;
আছে আছে চিহ্ন আছে, হাতে পায়ে পেরেক গাঁথা ॥

রাজার রাজা বল তারে তাঁর কি সোনার মুকুট আছে?
আছে আছে মুকুট আছে সোনার নয় তা কাটায় গাঁথা ॥

কেমনে জানিব আমি, আমাকে ডাকিছেন তিনি
ক্রুশে প্রসারিত বাহু ডাকিছেন তোমারে তথা ॥

লোকে তাতে ঈমান আনে কী ফল লভে এ সংসারে
আখেরাতে নিত্য সুখ যদিও ক্রন্দন হেথা।

মহা দুরাচার আমি আমায় কি তারিবেন তিনি
সত্যই তারিবেন তিনি একথার নাহি অন্যথা।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: