নক্সী কাঁথায়

YouTube player

নক্সী কাঁথায়
জড়ানো এই বিশ্বাস,
গুমড়ে কাঁদে, আর্তনাদে;
ঝড় হাওয়ার মৃত্যুছায়ায়।।

ধূয়া: দয়া কর, আমার উপর
ওহে ঈসা দয়াময়।
পাপের বেড়াজালে ক্লান্ত আমি,
ক্ষমা কর, আমায় তুমি, ক্ষমা কর
ওহে ঈসা দয়াময়।।

চোখের জলে,
পাপের ঘূর্ণীপাকে,
কোথায় যে, হারিয়ে গেলো
স্মৃতি গাঁথার এই বিশ্বাস।।

ধূয়া: দয়া কর, আমার উপর
ওহে ঈসা দয়াময়।
পাপের বেড়াজালে ক্লান্ত আমি,
ক্ষমা কর, ক্ষমা কর,
ওহে ঈসা দয়াময়।।

পেজটি অন্যদের সাথে শেয়ার করুন: